ঢাকা, শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রী: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল রবিবার সকাল ১১টায় মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে যাচ্ছেন। এ সময় তারা স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল-১ শাখার উপ-পরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী (এসএস আবু শাফি) এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সমসাময়িক ঘটনা নিয়ে সাক্ষাৎ করবেন।
শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন জানিয়েছেন, সম্প্রতি অধিদপ্তরের উপ-পরিচালক ডা: শাফি ব্যর্থ হয়ে দেশের সরকারি হাসপাতাল গুলোর পরিচ্ছন্নতার কাজ সাংবাদিকদের তত্ত্বাবধানে এক অর্থ বছরের জন্য করানোর বিষয়ে তার নিজস্ব ফেসবুকে পোস্ট করেন। এতে সারাদেশের সাংবাদিকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি তার এই অপারগতাকে দেশের গণমানুষের স্বার্থের কথা চিন্তা করে হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্নতার দায়িত্ব গ্রহনে সম্মতি জ্ঞাপন করেছে। এ বিষয়ে বৈঠক করতে রবিবার ২৮ জুন সকালে তার মহাখালী অফিসে যাবেন। এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
নেতৃবৃন্দ বলেন, দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের অনেকে ঠাট্টা বিদ্রুপ করে রেহাই পেতে চায়। তবে আমরা এ বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। যদি কর্তৃপক্ষ আসলেই সাংবাদিকদের ব্যবস্থাপনায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজটি করান তাহলে আমরা হাসপাতাল চকচকে ঝকঝকে পরিষ্কার করে দেখিয়ে দিতে চাই।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.