রাজধানীর সবুজবাগ থানা রাজারবাগ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মো: পলাশ (৩৪) নামে এক যুবক নিহত, পলাশ বিএনপির মুল দলের কর্মী ছিলেন।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত পৌনে দশটার দিকে মৃত ঘোষণা করে। তাকে হাসপাতালে নিয়ে আসা (প্রতিবেশী) হিরা জানান, নিহত পলাশ সবুজবাগ ৫ নং ইউনিটের বিএনপির মুল দলের কর্মী। রাত আটটার দিকে
সবুজবাগের রাজারবাগ বাজার, পানির পাম্প সংলগ্ন একটি মুদি দোকানের সামনে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় রয়েল, সবুজ, নাঈমসহ ১০/১২ জন ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে নিয়ে যায়। এবং বুকে ২ টি গুরুতর ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরো জানান, নিহত পলাশের গ্রামের বাড়ি ক্ষ্মীপুর জেলার রায়পুর থানা সোনাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। বর্তমান বাসা ৭১ নম্বর মাদারটেকের সবুজবাগ এলাকায় নিহত পলাশ পেশায় প্রাইভেট কার চালক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.