রাজধানীর নিউমার্কেট থানাধীন পিলখানা বিজিপি হেডকোয়ার্টারের ভিতরে ১৫তলার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার উপর থেকে নিচে পড়ে মোঃ রমজান আলী (৫৫) রংমিস্ত্রির ও গ্রিল মিস্ত্রির মৃত্যু।
শনিবার (০৭ মার্চ) সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিউ মার্কেট থানা উপ-পরিদর্শক(এসআই) সৈয়দ আব্দুস সাত্তার জানান, আমরা খবর পেয়ে দিবাগত রাতে শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালের জরুরী বিভাগ থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,আমরা স্বজনদের মুখে জানতে পেরেছি নিহত একজন রংমিস্ত্রি ও গ্রিলের কাজ করে।গতকাল সন্ধ্যার দিকে পিলখানা বিজেপি হেডকোয়ার্টারের একটি নির্মাণাধীন ১৫তলা ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় শহীদ জাকির হোসেন বিজিপি হাসপাতালে নেওয়া হলে ওখানেই তার মৃত্যু হয়।
নিহতের মেয়ের জামাতা মোহাম্মদ মিরাজ জানান,আমার শ্বশুর পেশায় রংমিস্ত্রি ও গ্রিলের কাজ করে আমরা জানতে পারি আমার শ্বশুর কাজ করার সময় নির্মাণাধীন ভবন উপর থেকে নিচে পড়ে মারা গেছে। পরে আমরা এসে আমার শ্বশুরের লাশ শনাক্ত করি।
তিনি আরো জানান,আমার শ্বশুরের গ্রামের বাড়ি, ময়মনসিংহ জেলার ভালুকা থানার তুলি ভিটা গ্রামের হায়দার আলীর ছেলে। বর্তমানে মেরুল বাড্ডা ৮ নং রোডে ডিআইডি প্রজেক্টের বাবুলের গ্যারেজে থাকতেন। আমার শশুর চার মেয়ের জনক ছিলেন। মেয়ের জামাই ০১৭২৯-৫১৫০২১
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.