রাজধানীর কদমতলীর মুরাদপুর লাল মিয়া সড়ক রাস্তার উপর থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতনামা(৩০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুন নাহার জানান,আমরা সকালে ৯৯৯ ফোন পেয়ে কদমতলীর মুরাদপুর লাল মিয়া সড়কের ওপর থেকে বস্তাবন্দী অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করি বয়স অনুমান ২৫/৩০ হবে। পরে আইনি প্রক্রিয়া শেষে বড়দহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে আমরা আশপাশের লোকজনকের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে কেউ ওই নারীর পরিচয় দিতে পারেনি।ওই এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।বিষয়টি সিআইডিকে অবগত করা হয়েছে প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় সনাক্ত চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.