রাজধানীর উত্তরা পশ্চিম জসীম উদ্দীন রোড ফ্লাইওভারের ঢালে পিকআপ ভ্যান সিএনজি ও মোটরবাইক মুখোমুখি সংঘর্ষে মোটরবাইক আরোহী ফুয়াদ হাসান হৃদয়(২৬) নামে এক যুবক নিহত। নিহত হোসেন গ্রুপেরে কর্মচারী।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে আটটার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোঃ রাজিব জানান, রাস্তায় পড়ে থাকা অবস্থায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি নওগাঁ সদরের খাস নওগাঁ ইসলামপুর গ্রামে মোঃ ফাইজুর রহমানের সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান, তার কাছে থাকা লাইসেন্স থেকে নাম পরিচয় জানা যায়।বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.