নরসিংদীর শিবপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম মৃধা বলেছেন, আরিফ উল ইসলাম মৃধা প্রার্থী না হলে উপজেলা বিএনপির সভাপতি পদ দিবে ও উপজেলা চেয়ারম্যান বানাবেন অফার করেছিলেন। তিনি এসবের লোভ করেন নাই। আব্দুল্লাহ মান্নান ভূঁইয়ার সম্মানে তিনি মান্নান ভূঁইয়া পরিষদটা ধরে রেখেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় শিবপুর উপজেলার জয়নগর চৌরাস্তায় নির্বাচনী অফিস উদ্বোধনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আব্দুল মান্নান ভূঁইয়ার মতো আরিফ উল ইসলাম মৃধাও কখনও লোভ করেননি। কোনো দুর্নীতি করেননি। শিবপুরে আব্দুল মান্নান ভূঁইয়ার নামটি ধরে রেখেছেন তিনি।
তিনি আরও বলেন, আমাদের বিপক্ষে প্রার্থী যিনি তিনি ফ্যাস্টিট বলে আবার ফ্যাস্টিটদের কাছে ভোটও চায়। আওয়ামীগের নেতা কর্মীদের মামলার ভয় দেখাইয়া বাগান বাড়িতে নিয়ে বিরিয়ানি খাওয়ায় আর ভোট দাবি করে।
রফিকুল ইসলাম মৃধা বলেন, যেই টাকার ছড়াছড়ি হচ্ছে শিবপুরের মানুষ টাকার পাগল না। কয়েকজন বলছে কয় আইয়ুবপুর ওই কেউ টাকা নেয় না। মানুষ ভালো মানুষকে ভোট দিতে চায়। আসুন আরিফুল ইসলাম মৃধা নেতা না অভিভাবক। ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করি। আর আব্দুল মান্নান ভূঁইয়াকে সম্মান দেই।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী (হাঁস মার্কা) আরিফ উল ইসলাম মৃধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.