রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের উপরে অজ্ঞাতনামা গাড়ির চাপায় পিষ্ট হয়ে অজ্ঞাত(৫৫) এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইকবাল হুসাইন জানান, আমরা সকাল পাঁচটার দিকে খবর পেয়ে শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের উপরে অনুমান রাত ৩টা থেকে ৪টার মধ্যে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমরা আশেপাশের লোকের মুখে জানতে পারি নিহত ওই নারী ভবঘুরে ভারসাম্যহীন প্রকৃতির রাস্তা দিয়ে যাওয়ার সময়অজ্ঞত যেকোন গাড়ির চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। সিসি ফুটেজ দেখে ঘাতক জানটি সনাক্তার চেষ্টা চলছে মরদেহ ময়নাতন্ত্রের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.