রাজধানীর হাজারীবাগে, মুগদা ও বাড্ডায় পৃথক ঘটনায় এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতরা হলেন, মোঃরেজওয়ান ইসলাম(রাফি)(২২), মোছাঃ আফ্রিন সুলতানা (দিবা) (১৪) ও উজ্জল সরদার (৫২) খ্রিষ্টান।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালের দিকে তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হাজারীবাগের আলমগীর সাহেবের ৫০৮ নং পঞ্চম তলার বাসার একটি রুম থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
হাজারিবাগ থানার উপ-পরিদর্শক(এসআই) শফিকুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ভোর সাড়ে পাঁচটার দিকে হাজারীবাগের একটি বাসার পঞ্চম তলা থেকে ঝুলন্ত এক যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা স্বজনের সঙ্গে কথা বলে জানতে পারি নিহত রাফি একটি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতো এক মাস পূর্বে তার চাকরিটি চলে যায়।পরে চাকরি চলে যাওয়ায় সে ডিপ্রেশনে ছিল। পরে বাবা মা বলে তুমি আপাতত গ্রামে কৃষি কাজ কর ও গ্রামে চলে যায় এবং বাবা- মা সঙ্গে ঢাকা বাসায় আসে বাসায় রুমে বসে থাকলে তার ভাই রাত সাড়ে বারোটার দিকে দেখতে পায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তার জ্বলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের গ্রামের বাড়ি, লক্ষ্মীপুর সদর জেলার খিদিরপুর গ্রামের মোঃ মিলন মিয়ার সন্তান। বর্তমানে হাজারীবাগের ৫০৮ নম্বর বাসার পাঁচ তলায় থাকতেন।
অপরদিকে, মুদার দক্ষিণ মান্ডা প্রথম গলি এলাকা একটি বাসা থেকে মোছাঃ আফরিন সুলতানা দিবা নামের একটি নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মুগদা থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ মারুফ কামাল জানান, আমরা খবর পেয়ে গতকাল সন্ধ্যার দিকে ১৩২ নম্বর দক্ষিণ মান্ডা প্রথম গলির বাসা থেকে তার ঝুলন্ত মরদহ উদ্ধার করি। পরে আইনি শেষে মরদহ ময়নতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারি স্বামীস্ত্রী পারিবারিক কলের জেরে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানে সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেতবুও ময়নতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের বাসা ১৩২ নম্বর দক্ষিণ মানরা প্রথম গলি এলাকার আনোয়ারুল ইসলামের কন্যা। স্বামী সাইফুল ইসলাম সোহাগ।
অপরদিকে, বাড্ডা মধ্যবাধ্যায় বাজার রোড এলাকার একটি বাসা থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বাড্ডা থানার উপ পরিদর্শক (এসআই)মোঃ হাফিজুর রহমান জানান, আমরা খবর পেয়ে মধ্যবাড্ডার বাজার রোড এলাকার একটি বাসা থেকে ডাইনিং রুমের জানালার গ্রিলে সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক ব্যক্তির মরদহ উদ্ধার করে।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতনদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, স্বজনদের কাছ থেকে জানতে পারি পারিবারিক কলহের জেরে তিনি বেশ কিছু দিন ডিপ্রেশনে ছিল। ওই বাসায় বাথরুমে প্রথমে হারপিক খায়, পরে বাসার ডাইনিং রুমে জানালার গ্রিলের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।
তিনি জানান, ওই বাসা থেকে আমরা একটি ডায়েরি উদ্ধার করেছি ডাইরিতে লেখা ছিল (প্লিজ ফর গিভ মি)আমরা বিষয়টিবিস্তারিত জানার চেষ্টা করছি। ময়নাতন্ত্রের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানার যাবে। নিহতের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার সুলতানপুর এলাকার অঞ্জন সরদারের সন্তান। বর্তমানে মধ্য বাড্ডা ৫/১ বাজার রোড এলাকার একটি থাকতেন।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.