রাজধানীর যাত্রাবাড়ী থানার পুলিশ ফাঁড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মোঃ শফিকুল ইসলাম (৪২) নামের এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) কাউসার হুমায়ুন জানান, আমরা খবর পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ি ভিতরে উত্তর-পশ্চিম পাশেওয়াশরুমে সিলিং ফ্যানের লোহার অ্যাঙ্গেলের সঙ্গে লালনের রশি দ্বারা ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, তিনি দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিল সে ডাক্তারের চিকিৎসা সেবাও নিয়েছিল। রাত সাড়ে ৩টার থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে ওয়াশরুমে গিয়ে সিলিং ফ্যানের আঙ্গুলের সঙ্গে লালনের রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কি কারনে সে ফাঁস দিয়েছে বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে। পরে ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের গ্রামে বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মৃত আব্দুল মান্নান মল্লিক এর সন্তান, বর্তমানে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ি ওয়ারী বিভাগে কর্মরত ছিল। পুলিশ নং নাম্বার ২৮১২১ বিপি নং৮৩০৩৩০৫৯৭০৮ দুই ছেলে এক মেয়ের জনক ছিলেন।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.