রাজধানীর শাহবাগ থানার সামনে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীর সঙ্গে পুলিশের সংঘর্ষে পাঁচজন ঢাকা মেডিকেলে এসেছে। আহতরা হলেন, মোঃ শাহিনুর ইসলাম(২৮), আতিকুর রহমান(২৯), মোঃআবরার শাহরিয়ার উল্লাহ(২৮), মোঃরিয়াজ উদ্দিন(২৭) ও মোঃ শাকিল (২৮)।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের- কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের জরুরী বিভাগে পৌনে ছয়টার নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
আহত শাকিল জানান, আমরা জাতীয় শহীদ মিনার থেকে যমুনার উদ্দেশ্যে জবার সময় পুলিশ তাদেরকে আটকে বাঁধা দেয়। পরে পুলিশকে এক ঘন্টা সময় বেঁধে দেয় এক ঘণ্টার মধ্যে সরকার পক্ষ থেকে ঘোষণা না আসলে তারা পুলিশের বেরি কেট ভেঙ্গে যমুনার উদ্দেশ্যে যাবার সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়, করে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড, জল কামান নিক্ষেপ করলে আমাদের অনেকেই আহত হই তাদের মধ্যে ৫জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, ঢাকা মেডিকেলে আহত হয়ে পাঁচ জন এসেছে তাদেরকে জরুরী বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.