রাজধানীর চকবাজার থানার নাজিমউদ্দিন রোড বড় মসজিদ এলাকায় কারারক্ষীর প্রিজন ট্রাকের ধাক্কায় মোঃসোহাগ(৩০) নামে এক ঠেলাগাড়ি শ্রমিকের মৃত্যু।
রবিবার (০২ নভেম্বর) দুপুর সোয়া একটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পৌনে দুইটার দিকে মৃত ঘোষণা করে।
ঢামেকে নিয়ে আসা মোঃ আশরাফুল জানান দুপুর শোয়া ১টার দিকে নাজিমুদ্দিন রোডে বড় মসজিদ এলাকা দিয়ে ঠেলাগাড়ি নিয়ে যাওয়ার সময় কারারক্ষীর প্রিজন ট্রাকের ধাক্কায় ঠেলাগাড়ি শ্রমিক গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত সোহাগের গ্রামের বাড়ি, বরিশাল জেলা মুলাদী থানা পোদ্দার পূর্বচর গ্রামের দুলাল মিয়ার সন্তান, বর্তমানে ওই এলাকাতেই থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি জানান, এই ঘটনায় স্থানীয়রা প্রিজন ট্র্যাক জব্দ ও চালককে আটক করে রেখেছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.