রাজধানীর খিলগাঁও থানার বালুর দপাড় ৭৫ নং এলাকার একটি বাসায় মোঃ অলি উল্লাহ(৪০) নামের এক ব্যক্তি বিষ পানে আত্মহত্যা।
সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার এগারোটার দিকে এই ঘটনা ঘটে।পরে দুপুর ১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত অলিউল্লার ছেলে মোঃ শাওন জানান, আমার বাবা ব্যবসা করে পারিবারিক বিষয় নিয়ে আমার স্ত্রীর সঙ্গে কথা কাটাটি হয়। পরে আমার বাবা ঘরে থাকা ইঁদুর মারার বিষ খেয়ে ফেলে। পরে অসুস্থ হয়ে পড়লে দ্রুত আমার বাবাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমার বাবা মারা যান।
তিনি আরো জানান,আমাদের বাসা ৭৫ নং ওয়ার্ডের বালুর দপাড় খিলগাঁওয়ের মৃত নূর মোহাম্মদের ছেলে, আমরা চার ভাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.