রাজধানী যাত্রাবাড়ির বিবির বাগিচার ১নং গেটের ভিতরে নির্মাণাধীন ভবনের পানির হাউজে পরে মোঃশাফি(০৫) নামেএক শিশুর মৃত্যু।
শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত আটটার দিকে মৃত্যু ঘোষণা করে।
শিশুর মামোছাঃজান্নাতুল জানান, যাত্রাবাড়ী বিবির বাগিচা ১নং গেটে ভিতরে নির্মাণাধীন ভবনের পানির হাউজে পরে অচেতন হয়ে পড়ে। পরে এলাকার লোকজন খবর দিলে আমরা অসুস্থ অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি নওগাঁ জেলার মান্দা থানার তুরুক বাইরা এলাকার বিলাল হোসেনের সন্তান।বর্তমানে যাত্রাবাড়ীর বিবির বাগিচায় এলাকায় থাকি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.