ঢাকার ধামরাই উপজেলার পাঠানটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান সালমান হাবীব উপজেলা নির্বাহী অফিসার ধামরাই ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ রিদওয়ান আহমেদ রাফি সহকারী কমিশনার (ভূমি) ধামরাই ঢাকা, মোঃ মিনারুল ইসলাম উপজেলা প্রকৌশলী ধামরাই ঢাকা, জনাব মুহাম্মদ মোবারক হোসেন ইসলাম মিজান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ধামরাই ঢাকা,
জোহরা খাতুন ইন্সট্রাক্টর ইউআরসি ধামরাই ঢাকা, এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ ধামরাই ঢাকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব পলি রানি সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও সভাপতি, এসএমসি, পাঠানটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সামান্তা খান বলেন, “শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং শৃঙ্খলাবোধ ও নেতৃত্ব গড়ে তুলতে সহায়তা করে। ভবিষ্যতে শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে এমন কার্যক্রম আরও জোরদার করা হবে।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.