রাজধানীর পল্লবী থানা ৫ নং রোড ১২ নং সেকশন এলাকায় ছিনতাইকারীর মোহাম্মদ হোসেন দিপু (৪৫) নামের এক মুদি ব্যবয়াসী কে গুলি করে ১৭ হাজার ছিনতাই।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে সকাল পৌনে নয়টার দিকে নিয়ে আসলে চিকিৎসা চলছে।
আহত হোসেন দিপুর স্ত্রী মোছাঃ আফরোজা জানান, আমার স্বামী একজন মুদি ব্যবসায়ী সকালে পল্লবী ব্লক -ই রোড ৫ সেকশন ১২ বাসা নং ১ বাসার নিচে অজ্ঞাত তিনজন মুখোশ পরে মোটরসাইকেল যোগে এসে আমার স্বামীকে পিস্তল দিয়ে বাম পায়ের হাঁটুর উপরে এক রাউন্ড গুলি করে তার কাছে থাকা ১৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আমার স্বামীর চিৎকার করলে আমরা বাসা থেকে বেরিয়ে আমার স্বামীকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায় ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরী বিভাগে চিকিৎসা দিন রয়েছে, চিকিৎসক বলেছে অবস্থা গুরুতর।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ( পরিদর্শক) মোঃ ফারুক জানান, পল্লবী থেকে এক ব্যবসায়ী গুলি বিদ্ধ হয়ে ঢামেকে এসেছে তার বাম পায়ের হাটুর উপরে এক রাউন্ড গুলি লেগেছে। তাকে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে পরিবারের লোকের মুখে জানতে পারি তাকে গুলি করে তার কাছে থাকা ১৭ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.