রাজধানীর পল্টনে জিরো পয়েন্টের সামনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন এক মালয়েশিয়া প্রবাসী কামরুল ইসলাম (৩২)।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।
হাসপাতালে নিয়ে আসা আমিনুল ইসলাম জানান, বিকেলে তিনটার দিকে গুলিস্তানে জিরো পয়েন্টের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় রাস্তায় এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি।পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, ওই যুবকে আনার সময় তিনি বলেন আমি আজ সকালের দিকে মালয়েশিয়া থেকে ঢাকায় আসি। গ্রামে বাড়ি যাওয়ার জন্য লাগেজ নিয়ে একটি বাসে উঠি বসি। পরে গাড়ির মধ্যে তাকে ভিসা জাতীয় কিছু খাইয়ে অচেতন করে তার কাছ থেকে মালামাল নিয়ে যায় এবং গুলিস্তান জিরো পয়েন্টে ফেলে রেখে যায় এরপরে সে জ্ঞান হারিয়ে ফেলে অচেতন হয়ে পড়ে তারপরে আর কিছুই বলতে পারেনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে এক যুবককে অচেতন অবস্থায় ঢামেকে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তি করা হয়েছে। আমরা জানতে পেরেছি ওই যুবক মালয়েশিয়া থেকে আজ ঢাকায় আসেন। তার কাছে থাকা পাসপোর্ট দেখে তার নাম পরিচয় জানা যায় ওই পাসপোর্টে তার একটি নাম্বার দেওয়া ছিল ওই নাম্বারে তার স্বজনের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদেরকে বলা হয়েছে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে। এই বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি জানা যায় তার কাছে থাকা লাগেজসহ টাকা-পয়সা প্রতারক চক্র অচেতন করে নিয়ে যায়।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.