রাজধানী পল্টন থানাধীন আবাসিক হোটেলরমনা থেকে মো:আল আমিন (৪০) নামের এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এক তরুণী থানায় আটক রয়েছে।
শুক্রবার (১৯ জুন ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দ্রুত নিয়ে আসলে বেলা বারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই হোটেলের হোটেল বয় মোহম্মদ হানিফ জানান, মো: আল-আমিন (সৌদি প্রবাসী) আজ সকালে গুলিস্তানের ৪৫ বঙ্গবন্ধু এভিনিউ রমনা ভবনের হোটেল রমনা আবাসিক নয়তলার ৯২৩ নম্বর কক্ষ ভাড়া নেয়। পরে আমরা জানতে পারি সৌদিতে থাকাকালীন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে বাগেরহাটের মোল্লারহাট উপজেলার চরকান্দি গ্রামের সবুর শেখের মেয়ে এবং গাজীপুর নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী সাগরিকা আক্তারের (২২) সাথে আল- আমিনের পরিচয় হয়। বিগত ৬ মাস ধরে তাদের মধ্যে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ ছিল। আজ আল আমিন দেশে ফিরে সাগরিকার সাথে দেখা করার জন্য হোটেল রমনার ওই কক্ষে ওঠেন।
সাথে থাকা তরুণী সাগরিকার দাবি, আল আমিন ওয়াশরুমে যাওয়ার পর হঠাৎ পরে যাবার শব্দ শুনতে পান। পরে গিয়ে দেখে ওয়াশরুমের দরজা খোলা অবস্থায় আল আমিন মেঝেতে পড়েআছে। পরে তার চিৎকারে হোটেলের বয় হানিফসহ কর্তৃপক্ষ এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা ১২টার দিকে ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত আল আমিনের গ্রামের বাড়ি ঢাকার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুর রাস্তা এলাকার ফেরদৌস উদ্দীনের ছেলে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।এই ঘটনায় ওই তরুণীকে পল্টন থানায় জিজ্ঞাসাবাদে আটক করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.