রাজধানীর চকবাজার থানাধীন ইসলামবাগ স্টাফ কোয়াটার এলাকার একটি বাসায় আব্দুল কাদের জিলানী (৩০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত পৌনে তিনটার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের ভাগিনা মোঃ হৃদয় সরকার জানান, পারিবারিক কলহের জেরে নিজরুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে দ্রুত তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, আমার মামার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তগাছা থানার সরস্বতী গ্রামের আব্দুল সলিমের সন্তান। বর্তমানে লালবাগ ইসলামবাগ কোয়ার্টারে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.