রাজধানীর কামরাঙ্গীরচর থানা দিন ব্যাটারি ঘাট দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫৬ নংওয়ার্ড ময়লা ফেলার ডাস্টবিনের সামনে থেকে অর্ধ গলিত মোঃ সাব্বির(২০) নামের এক পরিচ্ছন্ন কর্মীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (২০ আগস্ট) ময়নাতন্ত্রে জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।
কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ ওমর ফারুক জানান, আমরা খবর পেয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে দিকে কামরাঙ্গীরচর ব্যাটারি ঘাট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৬ নং ওয়ার্ডের ময়লার ডাস্টবিন থেকে পচাগলা মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, নিহত যুবক একটি ঠিকাদারি বেসরকারি কোম্পানির পরিচ্ছন্ন কর্মী ছিল আমরা জানতে পারি। আমরা ওই যুবকের মৃত্যুর বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে, ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি জানান নিহত সাব্বিরের বাসা কামরাঙ্গীরচরের হুজুর পাড়া বেলিরোড এলাকার মুক্তার হোসেনের দুই তলা বাসায় ভাড়া থাকতেন বাবা আব্দুল খালেক।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.