গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ।
শনিবার (০৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুরাতন ভবনের ভিভিআইপি ১নং কেবিনে নুরুল হক নুরে শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে আসেন তিনি। কিছু সময় তার সঙ্গে কথা বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এসময় তাদের থেকে তিনি নুরের শারীরিক অবস্থার বিষয়ে খুঁটিনাটি সম্পর্কে চিকিৎসকের কাছ থেকেও জানেন তিনি। কেবিন থেকে বের হয়ে মির্জা আব্বাস সাংবাদিকদের জানান,
একটা শ্রেণি চাচ্ছে আগামী নির্বাচন যাতে না হয়। এজন্যে নির্বাচনকে সামনে রেখে নানা হামলা-ভাঙচুর হচ্ছে। দেশ একটা অস্বাভাবিক প্রক্রিয়ার পথে ধাবিত হচ্ছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।
তিনি আরো জানান, নুরুল হক নুরের উপর হামলা উদ্দেশ্য প্রণোদিত কার নির্দেশনায় এ হামলা হয়েছে তা যদি সরকার বের করতে না পারে তবে তবে তা প্রমাণিত হবে সরকার তাদের নিয়ন্ত্রণ ক্ষমতা ধরে রাখতে পারছে না। নুরকে শিগগিরই জার্মানিতে চিকিৎসার জন্য পাঠাতে সরকারি পদক্ষেপের আহবান জানান তিনি।
এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খানসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এদিকে নুরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে।
উল্লেখ্য, (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নুর।প্রথমে উদ্ধার করেতাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় পরে ঢাকামেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।তার মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। পরে অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.