রাজধানীর কামরাঙ্গীরচর থানার নুরবাগ পুরাতন ফারি গলি এলাকার একটি বাসার ছাদ থেকে পড়ে নিচে পরে আলী হোসেন(৫০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু।
সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে তিনটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতর ছেলে মোঃ সাকিব জামান, আমার বাবা পেশায় একজন নির্মাণ শ্রমিক দুপুরের দিকে কামরাঙ্গীরচরের নুরবাগ পুরাতন ফারিগলি এলাকা নির্মাণাধীন একটি ভবনে দোতলার ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার আব্দুল বারেকের সন্তান। বর্তমানে,কামরাঙ্গীরচরের নূরবাগ এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.