স্টাফ রিপোর্টার ঃ- রাজধানীর মতিঝিল আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের হেড অফিসে নিরাপত্তা কর্মীদের হামলায় সাবেক ৫ ব্যাংক কর্মকর্তা আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তারা হলেন, মোঃ নিশাদ(২৬), আরিফা আক্তার(২৮), মুক্তা বেগম(৩২), নাঈম উদ্দিন(৩০), ও রেজাউল করিম(৩০)।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সোয়া ৫ টার দিকে আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আহত আরিফা আক্তার জানান, আমরা আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা আমাদেরকে অবৈধভাবে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে এর প্রতিবাদে বেশ কয়েকদিন যাবত আমরা আন্দোলন করে আসছি আমাদের মতিঝিলস্থ হেড অফিসের সামনে। হঠাৎ আজ বিকেলের দিকে হেড অফিসের নিরাপত্তা কর্মীরা আমাদেরকে মারধর করে আহত করে।
পরে আমরা চিকিৎসা নিতে ঢামেকের জরুরী বিভাগে চিকিৎসা সেবা নিতে আসি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, আজ বিকেলের দিকে নারীর সহ ৫ ব্যাংক কর্মকর্তা আহত হয়ে জরুরী বিভাগ এসেছিল। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তারা চলে যান। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.