রাজধানীর নিউ ইস্কাটন রোডে এলাকায় মই নিয়ে ইন্টারনেটের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে মোঃ আনোয়ার হোসেন(৪৮) নামের এক ইন্টারনেট লাইন ম্যানের মৃত্যু।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আনোয়ারের ছেলে মোঃ শুভ জানান, আমার বাবা ইন্টারনেটের লাইনে কাজ করে আজ বিকেলের দিকে নিউ ইস্কাটন রোডের মই দিয়ে ইন্টারনেটের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মই থেকে নিচে পড়ে যায়। পরে অচেতন হয়ে পড়লে আমরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার কোতোয়ালি থানার দক্ষিণ গড়াপুর গ্রামে কাসেম আলী সন্তান। বর্তমানে মোহাম্মদপুর এলাকায় পরিবার নিয়ে থাকি, আমরা দুই ভাই এক বোন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.