নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার ব্লাস্ট হয়ে একই পরিবারের চারজন দগ্ধ। তারা হলেন,আব্দুল কাদের (৫০) মোহাম্মদ মেহেদী (১৭) সাকিব (১৬) রাকিব (১৬) ।
সোমবার (১১ মে) সকাল ছয়টার দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সকাল সাড়ে আটটার দিকে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়। তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মোঃ ফারুক জানান, সকাল ছয়টার দিকে আমরা বিকট শব্দ পেলে বাসায় গিয়ে দেখতে পাই দগ্ধ অবস্থায় বাবা ছেলেরা সহ আগুনে ঝলসে গেছে। পরে জানতে পারি ফ্রিজের কম্প্রেসার ব্লাস্ট হয়ে এই তত্ত্বের ঘটনা ঘটে। পরে আমরা তাদেরকে উদ্ধার করে জাতীয় বাদে নিয়ে আসলে চিকিৎসক তাদেরকে ভর্তি দেয়। তিনি আরো জানান, আব্দুল কাদের পেশায় অটো রিক্সা চালক,তাদের বাসা নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা কুতুবপুর লাকিবাজার এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডাঃ শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জ ফতুল্লা এলাকায় থেকে দগ্ধ হয়ে চারজন এসেছে। আব্দুল কাদেরের ৫৭শতাংশ দগ্ধ,
তার তিন ছেলের, মেহেদির ১৮ শতাংশ দগ্ধ, সাকিবের ১৭ শতাংশ দগ্ধ, রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ভর্তি দেওয়া হয়েছে, আব্দুল কাদেরে অবস্থা আশঙ্কাজনক।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.