রাজধানী যাত্রাবাড়ী থানা ধলপুর সিটি পল্লী টিনশেড বাসা পালিত নাতির শীলে আঘাতে মোছাঃ হাসিনা বেগম (৬৩) এক বৃদ্ধা নারীর মৃত্যু। এই ঘটনায় ঘাতক নাতিকে আটক করেছে পুলিশ।
রোববার (২১ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তে জন্য মরদেহ পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মোঃ নজরুল ইসলাম জানান, আমারা খবর পেয়ে যাত্রাবাড়ী ধলপুর সিটি পল্লীর টিনশেড বাসা থেকে হাসিনা বেগম নামের এক বৃদ্ধ নারী মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা জানতে পেরেছি ঘাতক সাজেদুল হক(সাজু) নিহত ওই বৃদ্ধা নারীর পালিত নাতি বেশ কিছুদিন তার ঐ বাসার বারান্দায় থাকতো ও মাদকাসক্ত ছিল। গতরাতে সন্ধ্যার দিকে ওই বৃদ্ধা নারী কে শীল দিয়ে মাথায় মুখে বিভিন্ন জায়গায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় সাজেদুলকে জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেছে তাকে আটক করা হয়েছে।
নিহতের ভাতিজা আশরাফ আলী জানান, আমার ফুফুর সঙ্গে সাজুর ধীরে ধীরে নাতি নানীর সম্পর্ক হয়, এরপর থেকে আমার ওই বাসায় খাবার খায় এবং বারান্দাতেই থাকে। আমার ফুফুর গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলার জোয়ান পাড়া গ্রামে মৃত আব্দুর রহমানের মেয়ে ও তার স্বামী মৃত নুরুল ইসলাম ২০ বছর আগে মারা গেছেন। তার একমাত্র মেয়ে রয়েছে। নিহত হাসিনা বাসা বাড়িতে কাজ করত।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.