রাজধানীর মিরপুরের পল্লবী থানার সাগুপ্তা মোড় এলাকায় অজ্ঞাত দ্রুতগামী গাড়ির ধাক্কায় সজীব (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মে) বেলা পুৌনে ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেরর জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা তানভীর জানান, নিহত সজীব জায়গায় জায়গায় কন্ট্রাকে গ্রিলের কাজ করে। তার ওয়াকসপ মোহাম্মদপুরে, আজ সকালের দিকে পল্লবীর সাগুপ্তা মোর এলাকায় রাস্তা পারাপার সময় অজ্ঞাত দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরো জানান,নিহত সজীবের গ্রামের বাড়ি ঢাকার কেরানীগঞ্জের মহিউদ্দিনের ছেলে।পরিবার নিয়ে থাকতেন এক ভাই এক বোন।অল্প কিছুদিন আগে সে বিয়ে করেছে আমরা জানতে পেরেছি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো:ফারুক ডাক্তারের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.