প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ১১:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৬, ৯:০২ এ.এম
দেওয়ানগঞ্জে সাংবাদিকের ওপর শ্রমিক দল নেতার অতর্কিত হামলা: থানায় অভিযোগ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম ফক্করের বিরুদ্ধে এক সাংবাদিকের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে।
শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার খরমা বাজার এতিমখানা মোড়ে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত সাংবাদিক হৃদয় হোসেন অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলাদেশ ক্রাইম ২৪’-এর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
অভিযোগে জানা যায়, গতকাল শনিবার বিকেলে সাংবাদিক হৃদয় হোসেন খরমা বাজার এতিমখানা মোড়ে অবস্থান করছিলেন। এ সময় দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম ফক্কর তাঁর ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে সাংবাদিক হৃদয়ের মাথায় গুরুতর আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত ও আহত অবস্থায় সাংবাদিককে উদ্ধার করে দ্রুত দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এই বর্বরোচিত হামলার ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক হৃদয় হোসেন বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত শ্রমিক দল নেতা রাশেদুল ইসলাম ফক্কর গা-ঢাকা দেওয়ায় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তাঁর কোনো বক্তব্য বা মন্তব্য পাওয়া যায়নি।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.