চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের অন্তর্গত নিউমুরিং পূর্ব ও পশ্চিম সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে বৃহৎ পরিসরে মশক নিধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে নিউমুরিং লেবার কলোনি এলাকা থেকে শুরু করে এমপিবি গেইট পর্যন্ত বিস্তৃত এলাকাজুড়ে মশা নিধন স্প্রে ছিটানো হয়। আশেপাশের অলি-গলি, বাসাবাড়ি ও জনবসতিপূর্ণ এলাকাগুলোতে এ কর্মসূচি পরিচালিত হয়।
এ অভিযানের তত্ত্বাবধান করেন নিউমুরিং পূর্ব ওয়ার্ড সভাপতি জি এম রাসেল। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড কর্মপরিষদ সদস্য জনাব মোঃ ফখরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,
“বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাবরই জনগণের কল্যাণে কাজ করে এসেছে। এই সেবামূলক কাজ আজ নতুন কিছু নয়। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে আমাদের এ ধরনের উদ্যোগে বাধা দেওয়া হতো, মামলা-গ্রেপ্তারের ভয় দেখানো হতো। কিন্তু আল্লাহর রহমতে আমাদের কাজ থেমে যায়নি, ভবিষ্যতেও থামবে না। জনগণের দোয়া ও ভালোবাসায় ইনশাআল্লাহ জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রকৃত অর্থে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। তখন জনগণকে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন-সংগ্রামে নামতে হবে না।”
তিনি আরও বলেন,“জামায়াত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করবে। এজন্য আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী জনাব শফিউল আলমকে বিজয়ী করতে হবে। জনগণের সেবা করতে হলে সবাইকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সামাজিক কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়তে হবে।”
মশা নিধন অভিযানে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন— মোঃ মাহাতাব উদ্দিন, মোঃ আউয়াল খান, কবির হোসেন, রাসেল খান, মোঃ মিরাজ হাওলাদারসহ বিভিন্ন সাংগঠনিক পর্যায়ের দায়িত্বশীলরা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ এলাকায় মশার উপদ্রব বেড়ে গেছে। ফলে শিশু ও বৃদ্ধদের মধ্যে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের আশঙ্কা তৈরি হয়েছে। এমন সময় জামায়াতের এই উদ্যোগে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু রাজনৈতিক সংগঠন হিসেবেই নয়, বরং জনকল্যাণে এক নিবেদিত শক্তি হিসেবে মাঠে কাজ করছে—এমন বার্তাই পাওয়া গেল দক্ষিণ হালিশহরের মশক নিধন অভিযানে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.