রাজধানীর পল্লবী থানা এলাকায় দুর্বৃত্তদের ছুড়িকাঘাতে মোঃ রিফাত(২৮) নামের এক পোশাক শ্রমিক নিহত।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মা ফাতেমা খাতুন জানান, আমার ছেলে পল্লবী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করে। বিকেল তিনটার দিকে পল্লবী থানার সামনে দিয়ে যাওয়ার সময় ৩/৪ জন যুবক তাকে গতিরোধ করে পরে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে আমার ছেলেকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার উত্তর শালদোর গ্রামের মোঃ সাগর মিয়ার ছেলে। বর্তমানে, মিরপুর ১২ নম্বরি এলাকায় থাকি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.