রাজধানী রামপুরা ব্রিজের উপরে তেলবাহী লড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোঃ নাজমুল ইসলাম(৪৬)নামে এক ব্যক্তি নিহত হয়েছে।নিহত ব্যক্তি প্রভিটা গ্রুপের ডিপুটি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী মোঃ ইকবাল জানান, নিহত নাজমুল প্রভিটা গ্রুপের ডিপুটি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন, সকালে দিকে তিনি মোটরবাইককে নিয়ে গুলশানে তার অফিসে যাওয়ার সময় রামপুরার ব্রিজে তেলবাহী তেলের লরি মোটরসাইকেলকে ধাক্কা দেয় এতে তিনি গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যাই, অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা নারায়ন- পুর, এলাকার নুরুল ইসলাম এর সন্তান। নিহত পেশায় প্রভিটা গ্রুপের ডিপুটি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। নিহত দুই মেয়ের জনক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এই ঘটনায় তেলবাহী লরিটি পুলিশ হেফাজতে রয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.