ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসার ক্যাম্পের ইনচার্জ পিসি মো: আবুল আহাদ তাঁর সততা, নিষ্ঠা, দক্ষতা এবং রোগীবান্ধব দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে হাসপাতালের পরিচালকের কাছ থেকে প্রশংসাপত্র পেয়েছেন।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: আসাদুজ্জামান স্বাক্ষরিত প্রশংসাপত্রে উল্লেখ করা হয়, ২০২৬ সালের (২ ফেব্রুয়ারি) থেকে মো.আবুল আহাদ হাসপাতালের আনসার ক্যাম্পে ১জন পিসি, ১৪জন এপিসি ২৭৭ জন পুরুষ আনসার ও ১৪জন মহিলা আনসারসহ মোট ৩০৮ জন আনসার সদস্যের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রশংসাপত্রে আরও বলা হয়, দায়িত্ব পালনকালে তিনি ন্যায়,নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে আনসার সদস্যদের পরিচালনা করেছেন। হাসপাতালের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ও অনিয়মিত পরিস্থিতিতে তিনি অন্যান্য আনসার সদস্যদের সঙ্গে সমন্বয় করে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সহযোগিতা করায় রোগীদের সেবা কার্যক্রম আরও সহজ ও কার্যকর হয়েছে বলেও প্রশংসাপত্রে উল্লেখ করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এতে বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগকে দালাল ও দুর্নীতিমুক্ত রাখতে মো. আবুল আহাদ অগ্রণী ভূমিকা পালন করেছেন।
প্রশংসাপত্রের শেষাংশে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.আসাদুজ্জামান তাঁর ভবিষ্যৎ জীবনের সার্বিক উন্নতি ও সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, পিসি মো. আবুল আহাদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামে। তাঁর এই স্বীকৃতিকে হাসপাতালের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং রোগীসেবার মানোন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.