ঢাকা মেডিকেলে মকসুদা আক্তার প্রিয়ার একইসঙ্গে ছয় সন্তান প্রসব। ৬সন্তানের মধ্যে তিন ছেলে ও তিন মেয়ে। ওজন কম হওয়ায় এন আই সি ইউ তে রাখা হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে ২১২ নম্বর ওয়ার্ডে গাইনি বিভাগে একই সঙ্গে ছয় সন্তান প্রসব করেন মকসুদা।আজ ভোর পাঁচটার দিকে ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি হন তিনি।
তাকে ঢামেকে নিয়ে আসা আত্মীয় জানান, মকসুদার স্বামী মোহাম্মদ হানিফ কাতার প্রবাসী, সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ২১২ নম্বর ওয়ার্ডের গাইনি বিভাগে ভর্তি করি।পরে প্রসব ব্যথা উঠলে সকাল ৯ টার দিকে একে একে ছয়টি সন্তান প্রসব করে। এরমধ্যে তিনটি ছেলে সন্তান ও তিনটি মেয়ে রয়েছে।
তিনি আরো জানান, এদের মধ্যে তিনটিকে ঢাকা মেডিকেলে রাখা হয়েছে ও বাকি তিনটিকে নীলক্ষেতের হুম কেয়ারে ভর্তি করা হয়েছে। গ্রামের বাড়ি নোয়াখালী জেলা সেনবাগ থানার খাজুরিয়া গ্রামে। বর্তমানে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকতো।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.