রাজধানীর পুরান ঢাকার আগামাছিলেন থেকে কিডনি জনিত সমস্যা নিয়ে ঢাকা মেডিকেলে সাফওয়ান(০৪) নামে এক শিশু চিকিৎসা নিতে এসে মৃত্যু। পরিবার জানাই চিকিৎসার অবহেলায় তার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া আটটার দিকে এই ঘটনা ঘটে। পরে শিশুকে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত শিশু ওয়ার্ডে ২১০ নম্বর ওয়ার্ডে প্রেরণ করে।পরে ওই ওয়ার্ডে গেলে চিকিৎসক দ্রুত তাকে অক্সিজেন দিতে বলে তার কিছুক্ষণ পরেই ওই শিশুটির মৃত্যু হয়। এই নিয়ে শিশু স্বজনরা ডাক্তারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে, পরে তারা অভিযোগ করে বলে চিকিৎসার অবহেলায় আমার সন্তানকে ডাক্তার মেরে ফেলেছে। ওই সময় জুয়েল নামের এক ট্রলি ম্যানকে রুগীর স্বজনরা পিটিয়ে গুরুতর যখন করে। পরে ওই শিশুর লাশ নিয়ে জোর করে যাওয়ার সময় দায়িত্বে থাকা আনসার সদস্যরা তিন জনকে আটক করে। তারা হলেন, সামির(৩০), সোয়েব(২১) ও রেজাউল (২৫) তাদেরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, পুরান ঢাকার আগামাসি লেন থেকে কিডনি জনিত সমস্যা নিয়ে এক শিশু ভর্তি হয়। ভর্তির কিছুক্ষণ পরেই ওই শিশুটি মারা যায়, এই নিয়ে রোগীর স্বজনরা ডাক্তারদের সঙ্গে কথা কাটাকাটি হাতাহাতি হয় এই বিষয় নিয়ে ঢাকা মেডিকেলে এক টলি ম্যান কে পিটিয়ে গুতর জখম করে রুগীর স্বজনেরা তার অবস্থা আশঙ্কাজনক জরুরী বিভাগে ভর্তি রয়েছে। এই ঘটনায় রোগীর ৩ সদস্যকে গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.