ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা কিশোরীর পরিচয় তথ্য-প্রযুক্তির সহায়তায় শনাক্ত করেছে শাহবাগ থানা পুলিশ। নিহত কিশোরীর নাম মিম আক্তার (১৫)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার কৃতরা হলেন,এ বি এম আব্দুর রাজ্জাক (৪৭), মো. ফয়সল আহমেদ (৩৫) ও রাহেমা খাতুন রেশমা (২৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গত (১২ আগস্ট) ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে ওই কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং নিহতের পরিচয় শনাক্তে প্রযুক্তিনির্ভর তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্য-উপাত্ত ও প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে নিহত কিশোরীর পরিচয় নিশ্চিত করা হয়। এই ঘটনায় (১৩ আগস্ট) শাহবাগ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয় এবং ঘটনা তদন্তে শাহবাগ থানা পুলিশের একটি বিশেষ টিম গঠন করা হয়। মামলার তদন্ত, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ করে পুলিশ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর সোয়া পাঁচটার দিকে রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, অপরাধ আড়াল করার উদ্দেশ্যে আসামিরা মিম আক্তারের মরদেহ ঢামেক হাসপাতালের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। গ্রেপ্তার এড়াতে তারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের বাসা ছেড়ে রাতারাতি সপরিবারে আত্মগোপনে চলে গিয়েছিল। মৃত্যুর সঠিক কারণ, ঘটনার মূল রহস্য এবং কেন লাশ ঢামেকের সামনে ফেলে রাখা হয়েছিল—এসব বিষয় জানতে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানান, এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.