ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল ও ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন আবাসিক এলাকার মধ্যবর্তী ফুটপাত থেকে একদিন বয়সী এক অজ্ঞাতনামা কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে শাহবাগ থানা পুলিশ নবজাতকটির মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তারক কুমার হালদার জানান, রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ফুটপাতে একটি সাদা রঙের বাজারের ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা শিশুটিকে মৃত অবস্থায় সেখানে ফেলে রেখে গেছে। নবজাতকটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.