ঢামেক হাসপাতালে গাইনী ওয়ার্ডে ডাক্তারে এক রোগীর স্বজনের হাতাহাতি করায় পরে রোগীর স্বজন ফাহিয়া আক্তার(২৬) কে শাহবাগ থানায় হস্তান্তর। চিকিৎসা সেবা স্বাভাবিক রয়েছে।
শনিবার (১১ এপ্রিল) রাত দশটার দিকে এই ঘটনা ঘটে। পরে হাসপাতালে নিয়োজিত নিরাপত্তা রক্ষাকারী কর্তৃপক্ষের নির্দেশে ওই নারীকে শাহবাগ থানায় হস্তান্তর করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ( পরিদর্শক) মোঃ ফারুক জানান,অনুমান রাত দশটার দিকে ঢাকার সাভার থেকে আসা মনি আক্তার নামে এক রুগী গাইনি বিভাগে ২১২ নং ওয়ার্ডে ভর্তি হয়। পরে ওই রোগীর স্বজনকে ডাক্তার বাহিরে যেতে বলে ওই নারী বাইরে যেতে না চাইলে ওই ওয়ার্ডের ওটি গেটের সামনে সহকারী রেজিস্টার ডা:ফারজানা আক্তার মীম ও ডা: সাবিনা সুলতানা মেডিকেল অফিসার ডাক্তার হাত ধরে বের করতে চাইলে,পরে ফাহিয়া আক্তার ডাক্তারের হাত ধরে ফেলে এবং গালিগালাজ,হাতাহাতিসহ অসৌজন্যমূলক আচরণ করে। হাসপাতলে নিয়োজিত থাকা আনসার সদস্যরা ফাহিমা কে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসে
পরে শাহবাগ থানাকে খবর দিলে নারীকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। ফাহিয়ার গ্রামের বাড়ি ঢাকার সাভারের কাউনিয়ার ফজলুল করিমের মেয়ে ও মোঃ জাহিদুল ইসলামের স্ত্রী। এই ঘটনায় চিকিৎসা সেবা স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.