ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের পাশে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) পিছন থেকে অজ্ঞাতনামা (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান, জরুরী বিভাগে ওয়ার্ড মাস্টার মোঃ আইয়ুব আলী আমাদেরকে খবর জানান, ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের পাশে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) পিছন থেকে অজ্ঞাতনামা(৩৫) এক নারীর পড়ে আছে পরে আমরা খবর পেয়ে ওই নারীকে অচেতন অবস্থায় জরুরী বিভাগ নিয়ে গেলে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান নিহত ওই নারীর নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমাদের ধারনা অসুস্থতা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে, তবুও ময়নতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় তার পরিচয় সনাক্ত করা যাবে বলে জানান তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে মর্গে রাখা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.