ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেক) পিছন থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার।
বৃহস্পতিবার (০৪ জুন) বেলা এগারোটার দিকে ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকৃত মৃত ঘোষণা করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ(পরিদর্শক)মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরো জানান, আমরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী আমাদেরকে খবর দিলে, আমরা জরুরী বিভাগের ওসেকের পিছন থেকে এক যুবককে অচেতন অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত যুবকের নাম পরিচয় এখনো জানতে পারেনি বিস্তারিত জানার চেষ্টা চলছে আমরা সিআইডি ক্রাইমসিমকে খবর দিয়েছি প্রযুক্তির সহতায় তার নাম পরিচয় জানা যাবে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.