ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে ৮তলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে মো: রিয়া (২০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত মানসিক ভারসাম্যহীন ছিলেন।
শুক্রবার (৩১ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সকাল ৬টার দিকে মৃত ঘোষণা করে। নিহত রিয়ার বাবা লতিফ মল্লিক জানান, আমার মেয়ে মানসিক সমস্যা ছিল, নতুন ভবনের ৮০২ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। ভোরের দিকে সবার অজান্তে ওই ভবনের থেকে নিচে লাফিয়ে পড়ে। পরে আমার মেয়েকে গুরুতর আহত অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি পাবনা সদরের বাদুর ডাংগি গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জপরিদর্শক মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। তিনি আরো জানান, আমরা বাবার মুখে জানতে পেরেছি নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিল, মেডিকেলের নতুন ভবনে ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিল।সকালের দিকে আর তলা থেকে লাফিয়ে পড়ে পরে জরুরি বিভাগে নিয়ে গেলে তার মৃত্যু হয়। নিহত রিয়ার চাচা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান,আমার ভাতিজি এসএসসি পাশ করার পরেই সিঙ্গাপুর প্রবাসী এক ছেলের সাথে আমরা মোবাইলে মেয়েকে বিয়ে দেই। এর মধ্যে ওর স্বামী দেশে এসে আবার চলে যায়।এরপর থেকে ধীরে ধীরে ওর মানসিক সমস্যা শুরু হয়।দশদিন যাবত ওর সমস্যাটা একটু বেশি হচ্ছিলো। সব সময় উল্টাপাল্টা কথা বলত,ওকে কিছু জিজ্ঞেস করলে বলত, এটা কোন দেশ? আমি কোন দেশে আছি? এছাড়া জিহ্বায় ঘা এবং শরীরের অন্যান্য কিছু সমস্যা নিয়ে ৫ দিন যাবত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। আমার ভাতিজিরা এক ভাই এক বোন সে ছিল বড়।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.