রাজধানীর ডেমরার মুসলিমনগর এলাকার একটি বাসায় ওয়ালিদ হাসান চৌধুরী (১৭) নামের এক এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।নিহত ডেমরা শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।
বুধবার (০১ এপ্রিল) দুপুরের দিকে ডেমরা মুসলিমনগর বামুইল রোডে বাসায় ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ওয়ালিদে বাবা আবুল হাসান চৌধুরী জানান,আমার ছেলে ডেমরার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। ওয়ালিদ জেদি প্রকৃতির ছিল,গত দুইমাস আগে একটি মোটরবাইক কিনে দেই ,এ মাসের ২১ তারিখে এসএসসি পরীক্ষা।প্রতিদিন দিদি মোটরসাইকেল নিয়ে বের হতো পড়াশুনা ঠিকমত করতো না এই জন্য বকাঝকা করলে। অভিমান করে নিজ রুমে গিয়ে ওয়ালিদ ঘরের দরজা বন্ধ দেই। কিছুক্ষণ পরে দরজায় গিয়ে ডাকাডাকি করলে। দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখি ফ্যানের সাথে গলায় উড়না পেচিয়ে ঝুলে আছে।পরে অচেতন অবস্থায় মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানা এলাকায়। বর্তমানে,ডেমরার সানারপাড় মুসলিম নগর ১- নম্বর রোডের লেন-২ বাসা ২৭ চৌধুরী ভিলায় পরিবারের সঙ্গে থাকতো। আমার দুই ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.