স্টাফ রিপোর্টার ঃ- রাজধানীর বনানীর সৈনিক ক্লাব রেলক্রসিং এলাকায় রাস্তা পারাপারের সময় কমলাপুর থেকে ছেড়ে আসা বিমানবন্দরগামী পর্যটক ট্রেনের ধাক্কায় অজ্ঞাত(৬০) এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাতের দিকে এই ঘটনা ঘটে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বুধবার (১৩ আগস্ট) সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক(এস আই) মোঃ আব্দুল মজিদ জানান, গতরাতে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য আজ সকালের দিকে ঢাকা মেডিকেলে কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা আশেপাশের লোকজনের মুখে জানতে পারিগতরাতে ওই নারী অসাবধানতাবশত বনানী সৈনিকক্লাবে রেল ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার সময় হ কমলাপুর থেকে ছেড়ে আসা বিমানবন্দর -গামী পর্যটন ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ওই নারীর নাম পরিচয়এখনো জানতে পারিনি। বিস্তারিত জানার চেষ্টা চলছে,আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তার পরনে ছিল লাল রঙের শাড়ি।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.