চলতি মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বুধবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, চলতি মাসে ঝিনাইদহের শৈলকুপা ও ফেনীতে আরও দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ কর্মসূচি সফল করতে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে হবে।
সংসদে আজ প্রথমবার এমপিদের প্রশ্নের জবাব দেবেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, কলকারখানার বর্জ্যে খাল দূষণ ও অবৈধ দখল উচ্ছেদ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ঠিক কত তারিখে প্রধানমন্ত্রী দুই জেলা সফর করবেন, তা এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি বলেও জানান পানি সম্পদমন্ত্রী।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.