রাজধানীর সূত্রাপুর থানাধীন ন্যাশনাল হাসপাতালের গেটের সামনে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে তারিফ সাঈদ (মামুন) (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। তার আজকে কোর্টে হাজিরা ছিল বলে জানান স্বজনরা।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বারোটার দিকে মৃত ঘোষণা করে।
নিহত মামুনের স্ত্রী রিপা আক্তার জানান, আমার স্বামী বিএনপি সমর্থিত এক সদস্য ও পাশাপাশি ব্যবসা করতো। আজ তার কোর্টে হাজিরা ছিল আমরা জানতে পাই আমার স্বামী গুলিবিদ্ধ হয়েছে হাসপাতালে আছেন পরে ঢাকা মেডিকেলে হাসপাতালে এসে আমার স্বামীকে মৃত অবস্থায় দেখতে পায়।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর জেলা মোবারকপুর কলোনী এলাকার এস এম ইকবাল হোসেনের সন্তান বর্তমানে, বাড্ডার আফতাব নগর এলাকায় বাসায় থাকতাম। আমার দুই কন্যা সন্তান রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, মরদেহ ময়নতন্ত্রের জন্য মেডিকেল জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি অবগত করা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.