রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ার রায়ের বাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোঃ রাসেল মিয়া(৩১) নামে এক সিআইডির পুলিশ সদস্য আহত হয়েছেন।
সোমবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৫টর দিকে এই ঘটনাটি ঘটে। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালে নিয়ে আসা মোঃ নুরুল ইসলাম জানান, আজ ভোরের দিকে মোটরসাইকেল যোগে শনির আখড়া দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত ৩/৪ জন ছিনতাইকারী তার রাস্তা গতিরোধ করে ও ছুরি দিয়ে হাতের বাহুতে আঘাত করে মানিব্যাগ ও মোবাইল নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে তাকে রাজার বাগ পুলিশ হাসপাতাল নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
তিনি আরো জানান, আহত রাসেল মিয়ার বাসা যাত্রাবাড়ীর রইস নগর এলাকায় ভাড়া বাসায় থাকেন। বর্তমানে ঢাকা সিআইডি হেডকোয়ার্টারে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান,আজ সকালে দিকে শনির আখড়ায় সিআইডির এক পুলিশ সদস্যকে আহত হয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আসলে তাকে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি আমরা
সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.