ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ বসুন্ধরা রিভার- ভিউ আদ দ্বীন মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেল থেকে নিদা খান(১৯) নামের এক মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ছয়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ছরোয়ার হোসেন জানান, আমরা খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ আদ-দ্বিন মেডিকেল কলেজ হাসপাতালে ব্লক-এ প্লট -১১০৯ ষষ্ঠতলার নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অচেতন অবস্থায় তাকে উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা সহপাঠীর সঙ্গে কথা বলে জানতে পারি নিহত পড়ালেখার চাপ সহ্য করতে না পেরে ডিপ্রেশনে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের বাসা, ভারতের রাজস্থানের সুলতানপুরের ৭ নং ওয়ার্ডের ত্রিপুরা দেলোয়ার এলাকার আব্দুল আজিজ খানের মেয়ে। পাসপোর্ট নম্বর Y-3909603, বর্তমানে বসুন্ধরা রিভার ভিউ ব্লক-এ প্লট-১১০৯ সপ্তম তলার আদ- দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রী হোস্টেলে ষষ্ঠ তালার রুমে থাকতেন।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.