রাজধানীর যাত্রাবাড়ী থানার বাইতুল রহমত নূরানী মাদ্রাসার সামনে চোর সন্দেহে মোঃ বাপ্পি(১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা। পুলিশ মরদেহ উদ্ধার করে ঢামেকের পাঠিয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতের দিকে এই ঘটনা ঘটে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আসাদুজ্জামান জুয়েল জানান, আমরা রাত নয়টার দিকে খবর পেয়ে যাত্রাবাড়ীর বাইতুল রহমত নুরানী মাদ্রাসা সামনে থেকে বাপ্পি নামের এক কিশোরের মরদহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মধ্যরাতের দিকে মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত একজন পেশায় শ্রমিকের কাজ করতো, গতরাতে এলাকার লোকজন চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করেছে বলে আমরা জানতে পারি।নিহতের শরীরের বিভিন্ন জায়গায় লীলা ফোলা জখমের চিহ্ন রয়েছে। তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত বাপ্পির গ্রামে বাড়ি বাগেরহাট জেলার শরনখোলা থানার নলবুনিয়া গ্রামের মোঃ শাহজাহানের সন্তান। বর্তমানে ধোলাইপাড় যুক্তিবাদী গলি শ্যামপুর এলাকায় থাকতেন। পেশায় শ্রমিকের কাজ করতেন।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.