রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ এবং সন্ত্রাসী নাসির ওরফে পিটার নাসির (৩৫)’কে বরিশালের উজিরপুর থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৩ এবং র্যাব-৮ এর যৌথ আভিযানিক দল।
১| এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে| র্যাবের সৃষ্টিকাল থেকে মাদক কারবারি, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
২| এরই ধারাবাহিকতায়, গত ০৯ মে ২০২৬ তারিখ ১৮৩০ ঘটিকার সময় র্যাব-৩ ও র্যাব-৮ এর একটি যৌথ অভিযানিক দল রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ এবং সন্ত্রাসী নাসির @ পিটার নাসির (৩৫), পিতাঃ মৃত আবুল কালাম মোল্লা, সাং-কালিহাতা, থানাঃ উজিরপুর ও জেলাঃ বরিশাল’কে বরিশাল জেলার উজিরপুর থানাধীন এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩| প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা সূত্রে জানা যায় যে, রাজধানীর খিলগাঁও এলাকার মোঃ সাদিকুর রহমান আকন্দ (৪২) একজন হাউজিং ব্যবসায়ী। ধৃত আসামী ও তার সহযোগীরা ভিকটিম সাদিকুর এর কাছ থেকে ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা চাঁদা দাবী করে আসছিল। ধৃত পিটার নাসির চাঁদা না দিলে ভিকটিমকে প্রাণ নাশের হুমকি দেয়। ভিকটিম পিটার নাসির এর কথা কর্ণপাত না করায় ধৃত আসামি ভিকটিমকে হত্যার সুযোগ খুঁজতে থাকে। পরবর্তীতে গত ০৩ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক বিকাল ০৫.২০ ঘটিকার সময় ভিকটিম পায়ে হেটে রাজধানীর খিলগাঁও থানাধীন নূরবাগ পানির পাম্পের সামনে আসলে পিটার নাসির ও তার সহযোগী মোটরসাইকেলে এসে হত্যার উদ্দেশ্যে ভিকটিমকে লক্ষ্য করে পিটার নাসির এর সহযোগী শুটার তারিফ ০৩ রাউন্ড গুলি ছুঁড়িলে তা লক্ষ্যভ্রষ্ট হয় এবং ধৃত পিটার নাসির ও তার সহযোগী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। উক্ত ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয় যার মামলা নং-১৪ তারিখ ০৪ এপ্রিল ২০২৬। পরবর্তীতে উক্ত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হলে এবং বিষয়টি র্যাব-৩ এর নজরে আসলে গত ০৯ মে ২০২৬ তারিখ ভিকটিমের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মাধ্যমে চাঁদাবাজী ও সন্ত্রাসী চক্রের সদস্য’কে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। উল্লেখ্য যে, উক্ত ঘটনার মূলহোতা মোঃ তারিফ হোসেন @ শুটার তারিফ (৪০)’কে গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে র্যাব-৩ কর্তৃক গ্রেফতার করতে সক্ষম হয়।
৪| ধৃত পিটার নাসির এর নামে রাজধানীর রামপুরা থানায় ০১টি মাদক মামলা ও খিলগাঁও থানায় ০১টি পর্ণোগ্রাফী ও চাঁদাবাজি মামলা, ০১টি দস্যুতা মামলা, ০৬টি ডাকাতি প্রস্তুতি মামলা, ০৪টি মাদক মামলা, ০১টি হত্যা মামলা এবং ০৩টি মারামারি মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে।
৫| ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.