রাজধানীর চকবাজার থানার লালবাগের হরনাথ ঘোষ লেন একটি বাসা তৃতীয় তলা রিপা আক্তার(২২) নামে এক গৃহবধূ সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা।
শনিবার (০৭ মার্চ) দুপুর দুইটার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢামেকে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রিপার স্বামী আরিফ শেখ জানান, আমাদের ছয় বছর বিয়ের বয়স আমাদের কোন সন্তান নেই আমরা লালবাগের অনাথ ঘোষ লেন এলাকায় একটি তৃতীয়তলা বাসায় থাকি। গতকাল আমি বাসা থেকে কাজে বের হলে আমার স্ত্রী রিপা মার্কেটের কথা বলে এক ছেলের সঙ্গে রিকশায় ঘুরতে বের হয়, এই বিষয়টি আমার চোখে পড়ে গেলে আমি এই বিষয়টি আমার শাশুড়িকে জানালে শাশুড়ি আমাকে বলে ও আমার মেয়ে না ওকে পরিচয় দিতে আমার ঘেন্না হচ্ছে। ও যেন ফাঁস নিয়ে মরে যায় বলে ফোন রেখে দেয়। পরে আমি সকালে বাসা থেকে বের হয়ে যায় দুপুরের দিকে আমি খবর পেয়ে বাসায় দেখি আমার স্ত্রী সিলিং ফ্যানের সঙ্গে গলায় অন্য পেচিয়ে পাশ দিয়ে ঝুলে রয়েছে।পরে অচেতন অবস্থায় আমার স্ত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,আমার স্ত্রীর গ্রামে বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসেদ পুর থানার কমলাপুর এলাকার সৈয়দ আলীর মেয়ে। বর্তমানে,লালবাগের হরনাথ ঘোষলেনের একটি তৃতীয় তলায় ভাড়া বাসায় থাকতাম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.