স্টাফ রিপোর্টার ঃ- গাজীপুরের গাছা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরতী রানী(৫২) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারির নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডাঃশাওন বিন রহমান জানান,গত ভোর রাতে জাতীয় বার্নে নিবিড় পরিচর্যা কেন্দ্র(আইসিইউ) মারা যান আরতী রানী তার শরীরে ৯৭ শতাংশ দগ্ধ ছিল। এই ঘটনায় তার আত্মীয় বিমান সরকার নামের আরো একজন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আই সি ইউ) তে ভর্তি আছে তার ৯৫শতাংশ দগ্ধ তার অবস্থাও আশংকাজনক।
উল্লেখ্য,গত সোমবার বিকেলের দিকে গাজীপুরের গাছা এলাকার একটি বাসায় রান্না করার সময় সিলিন্ডারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।এতে ৩জন দগ্ধ হলে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরী বিভাগে নিয়ে আসলে দগ্ধ কম থাকায় ১জনকে সেই সময় ছেড়ে দেওয়া হয়।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.