রাজধানীর গুলশান থানাধীন কালা চাঁদপুর একটি বাসা থেকে গলাকাটা সাদিয়া রহমান মিম (২৭) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত বার ড্যান্সার ও বিউটি পার্লারের ব্যবসা ছিল।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গুলশান থানা উপ-পরিদর্শক (এসআই) মোঃ মারুফ আহমেদ জানান, আমরা খবর পেয়ে
দিবাগত রাতে কালাচাঁদপুর পশ্চিম পাড়ার ওই ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তে জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, পরিবারে লোকের মুখে জানতে পারি নিহত সাদিয়ার আগের দুইটি বিয়ে হয়েছিল প্রথম ঘরের একটি ৫বছরের সন্তান রয়েছে। তার কোন স্বামীর সঙ্গেই সে ঘর করত না, তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত রয়েছে ও গলাকাটা রয়েছে। চেয়ে ধর্ষিত হয়েছে কিনা গর্ভবতী ছিল কিনা ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত সাদিয়ার দুলাভাই মোহাম্মদ নুরুন্নবী জানান, আমার শ্যালিকার দুটি বিয়ে হয়ে ছিল, তার আগের ঘরের মারিয়া (০৫) নামের একটি মেয়ে সন্তান রয়েছে, পরের ঘরে কোন সন্তান ছিল না এবং এক স্বামী সঙ্গেও আর এখন সম্পর্ক নেই। আমার শালিকা বারে ড্যান্সার ও বিউটি পার্লারকর্মী ছিল। তাদের গ্রামের বাড়ি, টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানা মুশুদ্দি পশ্চিমপাড়া এলাকার মৃত শহীদ আলীর মেয়ে। বর্তমানে গুলশানে কালা চাঁদপুর পাকা মসজিদ পশ্চিমপাড়া ক-৮৯ ফ্লাট ২/বি দুইতলায় নুসরাতের সঙ্গে থাকতো নুসরাতও বারে ড্যান্সার। নিহত সাদিয়ারা এক ভাই দুই বোন সে ছেলে সবার মধ্যে ছোট।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.